ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের দুর্দিনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠে নেমে পাট কেটে ঘরে তুলে দেওয়া এবং ধানের চারা রোপণ করে নতুন আশার আলো জ্বালিয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। বুধবার ২৯ জুলাই সরেজমিনে গিয়ে এমন তথ্য চিত্র পাওয়া গেছে।

জানা যায়, হরিহরপুর গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কর্মক্ষমতা হারান। ফলে জমিতে থাকা পরিপক্ব পাট ও অন্যান্য ফসল সময়মতো সংগ্রহ ও পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে পরিবারটি চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়ে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী

এমন পরিস্থিতির খবর পেয়ে রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা বিষয়টি দ্রুত জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির পাকা পাট কেটে নিরাপদে ঘরে তুলে দেন। একই সঙ্গে কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করে কৃষি কার্যক্রম পুনরায় সচল করতে সহায়তা করেন।

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি। পরিবারের সদস্যরা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পড়ুন>> দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন

স্থানীয় বাসিন্দারাও এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পড়ুন>> এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি দায়িত্বশীল, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ের সদস্যরা নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় অসহায় কৃষক পরিবারের পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করলেন—আনসার ও ভিডিপি কেবল জননিরাপত্তার বাহিনী নয়, মানবতার সেবায়ও একটি নির্ভরযোগ্য নাম।

মানবিক সেবায় নিবেদিত এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকের মতে, এমন কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূভূমিকার্ণ রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬