জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা।

 

 

জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

 

জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক, রংপুরের উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, ভূরুঙ্গামারী শাখার সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক (ব্যাংকিং) মো. দেওয়ান সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।

 

পড়ুন>>১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মো. হাসান রুহী ইসলাম আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য, জাল নোট শনাক্ত করার কৌশল এবং জাল নোট পাওয়া গেলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পড়ুন>> টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

এছাড়া বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব সরকার এবং ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!