ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে অস্থিরতা, শান্তি বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ড. আবদুল মঈন খান ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপার দাবিদার নয়: মাইকেল ভন চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা এনসিপি।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

পড়ুন>>দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। আমাদের মনে হয়, ছাত্রদল-যুবদলকে লেলিয়ে দিয়ে তারেক জিয়া সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। এসময় তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান।

পড়ুন>>হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, সদর উপজেলার সদস্য সচিব আব্দুল মালেক, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, জেলা ছাত্রশক্তির মুখপাত্র খন্দকার আল ইমরান, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬