তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৮৮৭ বার পড়া হয়েছে
তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
‘’পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> কাউনিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন সমিতি সভাপতি শরিফুল ইসলাম, পৌর বিএনপি সাবেক যগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ২
বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যে ভূমিকা পালন করছে। যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও উদ্যোক্তা নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ্য উদ্যাক্তাদের হাতে চেক ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























