মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
মিথ্যা সংবাদ' প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ঘটনার সাক্ষী আতাউর রহমান

 

‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ঘটনার সংশ্লিষ্ট সাক্ষীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার সাক্ষী আতাউর রহমান বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত ও তদন্ত প্রতিবেদনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটি জাতীয় দৈনিকে ‘নাগেশ্বরীতে ঘুষ খেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন, অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী

তিনি দাবি করেন, প্রতিবেদনে বিবাদীপক্ষ ঘটনাস্থলে ছিলেন না বলে উল্লেখ করা হলেও বাস্তবে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং স্ব-শরীরে জমি জবরদখলের ঘটনায় নেতৃত্ব দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই শিমুল সরকার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৮ জুন বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এবং ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি প্রকৃত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!