ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা মাধবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল আজ বসছে ইসির আন্তমন্ত্রণালয় বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন নগদ লিমিটেডে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ফিলিস্তিনিদের সহায়তায় ৩০ লাখ ডলার অনুদান দিলেন ম্যাকলমোর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ: আবেদন শুরু মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

​হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’।

বুধবার নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নাগেশ্বরী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পড়ুন>> মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ ব্যানারে স্লোগান তুলে ধরে হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এনসিপির সুশৃঙ্খল ও রাজনৈতিক কর্মসূচিতে সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মুক্ত চর্চার ওপর আঘাত। এ ধরনের হামলা চালিয়ে এনসিপি এবং তার অঙ্গসংগঠনগুলোর আন্দোলনকে দমন করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুবশক্তির নেতারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬