সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার

সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার
সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার

 

 

সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার

 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে গ্ৰেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আরাফাত আরেফিন সোহাগ (২৮)। তিনি উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্ৰামের মৃত: খাইরুল মিল্লাত হিরু মন্ডলের ছেলে।

 

 

বুধবার (২৯ জুলাই) থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মো. মোবারক আলীর নেতৃত্বে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্ৰামের গাইবান্ধা টু সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের গ্ৰামীণ টাওয়ারের পাশে মাদক বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ।
পরে পুলিশ তাকে তল্লাশি করে।

পড়ুন>> হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

 

এ সময় তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সুন্দরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!