তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

তাড়াশে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

​সিরাজগঞ্জের তাড়াশে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

​সোমবার তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের অর্থ দ্বারা এই সহায়তা প্রদান করা হয়।

 

এতে ৩০৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৪৬ জন শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩১টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ হাজার,মাধ্যমিক বিদ্যালেয়র শিক্ষার্থীদের ৫ হাজার ও কলেজের শিক্ষার্থীদের ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।

তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক এফ এম শাহআলম, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, আদিবাসী ফোরামের সভাপতি শ্রী বিরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!