দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২

 

 

 

দাগনভূঞার দক্ষিণ করিমপুরে সন্ত্রাসী হামলা আহত ২

 

 

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৫টার সময় উক্ত সন্ত্রাসী হামলায় মেজবাহ উদ্দিন এবং আবু সাঈদ নামে দুই ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার ঘটনায় দাগনভূঞা থানায় ফৌজদারি অপরাধের মামলা হয়েছে। মামলা নং ০৫ ।

 

 

মামলার এজহার সূত্রে জানা যায়, মামলার সাক্ষী দক্ষিণ করিম পুর গ্রামের ৭ নং ওয়ার্ডে মৃত আবদুর রহিমের ছেলে আবু সাঈদ ৮ এপ্রিল বিকালে তার বাড়ীর পশ্চিমে তার ফসলি জমির গম কাটতে জমিতে যান। গম কেটে বাড়ীতে আনার সময় পূর্ব শত্রুতার জেরে ৮ জন লোক হঠাৎ এসে আবু সাঈদকে পথ রোধ করে লাঠি দিয়ে মারতে শুরু করে। আবু সাঈদ গুরুতর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে।

 

পড়ুন>> কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

 

 

এ ঘটনা দেখে একি গ্রামের আলী মুন্সি বাড়ীর একে এম মনিরের ছেলে মেজবাহ উদ্দিন আবু সাঈদ কে রক্ষা করতে আসলে বিবাদী ৮ জন এবার মেজবাহ উদ্দিনকে পিটিয়ে মারাত্মক আহত করে এবং মেজবাহর পকেটে থাকা মোবাইল ও ৩ হাজার টাকা চিনিয়ে নেয় তারা।

 

 

 

এক পর্যায়ে আবু সাঈদ ৯৯৯ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে মেজবাহ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

পড়ুন>> রূপ পাল্টেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহর

 

 

আভিযুক্তরা হলেন, দক্ষিণ করিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জহির উদ্দিন, আলী আকবরের ছেলে জালাল আহমদ, নুরুল হুদার ছেলে শহীদুল ইসলাম সোহেলও ইসমাইল হোসেন আজীম, আলীর ছেলে জয়নাল উদ্দিন ও কামাল উদ্দিন, জয়নালের ছেলে মোঃ হাসান ও নুর ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!