সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে সংঘবদ্ধ এক চোরচক্র কৃষক নুরু আলমের গোয়ালঘরে ঢুকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরটি শূন্য অবস্থায় দেখতে পান।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এই ঘটনায় পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের স্বপ্ন ছিল, কয়েক মাস পর গরুগুলো বিক্রি করে সেই লাভের টাকায় পুনরায় নতুন গরু কিনবেন। কিন্তু চুরির ঘটনায় তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পড়ুন>> এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি: সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























