সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্র এবং অন্যান্যদল সহ মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলা রির্টার্নিং অফিসার(জেলা প্রশাসক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট বিভিন্ন দলের প্রার্থীরা তাদের বিপুল সংখ্যাক কর্মী সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শো-ডাউন করে মনোনয়নপত্র জমাদান করেন।

আজ মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীগণ হচ্ছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার।

সুনামগঞ্জ-১(জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম আ।

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেছেন বর্তমান সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন মোঃ মোবারক হোসেনসহ দলের নেতাকর্মী,সমর্থক সহ সাধারন ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের সাথে ছিলে।

এছাড়াও গতকাল বুধবার সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদান করেন সাবেক সচিব ড. সাদিক।

সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র জমাদান করেন আওয়ামীলীগ প্রার্থী মহিবুর রহমান মানিক।

সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে মনোনয়নপত্র জমাদান করেন আওয়ামীলীগের প্রার্থী আল আমীন চৌধুরী, এই আসনের বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা প্রমুখ।

সকল প্রার্থীরা তাদের স্ব স্ব নির্বাচনী আসনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন।

পড়ুন>>সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!