ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

বিএনপির ঐক্যের বার্তা নিয়ে নাগেশ্বরী পৌর মেয়র পদে আলোচনায় শিক্ষক ইব্রাহীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২০০০১ বার পড়া হয়েছে

নাগেশ্বরী পৌর মেয়র পদে সম্ভাব‍্য প্রার্থী হিসাবে লিফলেট বিতরণ করছেন শিক্ষক ইব্রাহীম আলী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ঐক্যের বার্তা নিয়ে নাগেশ্বরী পৌর মেয়র পদে আলোচনায় শিক্ষক ইব্রাহীম আলী

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তফসিলকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা জোরদার হয়েছে। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচিত করে তুলতে মাঠে সক্রিয় রয়েছেন বিভিন্ন প্রার্থী। এর মধ্যে শিক্ষক ও বিএনপি নেতা মোঃ ইব্রাহীম আলীকে ঘিরে পৌর এলাকায় ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

স্থানীয়দের একাংশের মতে, নাগেশ্বরীতে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতির মধ্যে উভয় পক্ষকে একত্রিত করে নির্বাচনী সাফল্য অর্জনের সক্ষমতা রয়েছে ইব্রাহীম আলীর। সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় তৈরির লক্ষ্যে বিভিন্ন বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

      জানা যায়, মোঃ ইব্রাহীম আলী শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৮৮ সালে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি সোনাহাট ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে তার আগ্রহ। কবিতা, গল্প ও নাটক রচনা এবং আবৃত্তি তার অন্যতম শখ। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি।

রেনেটা কোম্পানিতে কর্মরত থাকাকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সভাপতি হিসেবেও কাজ করেছেন।

২০১৬ সাল থেকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নাগেশ্বরী উপশাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে সংগঠনটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    নাগেশ্বরী পৌরসভায় সর্বপ্রথম সার্বজনীন টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রম চালুর আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলে দাবি করেন সমর্থকরা। তার নেতৃত্বে কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন কমিটির ব্যানারে পৌরসভায় ট্রাকসেল টিসিবি কার্যক্রম চালু করা হয়।

রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের সঙ্গে সামাজিক ও সাংগঠনিকভাবে সম্পৃক্ত রয়েছেন।

সমর্থকদের ভাষ্য, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারা মনে করেন, বিএনপির সমর্থন পেলে নাগেশ্বরী পৌরসভায় একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির ঐক্যের বার্তা নিয়ে নাগেশ্বরী পৌর মেয়র পদে আলোচনায় শিক্ষক ইব্রাহীম

আপডেট সময় : ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬