সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল
- আপডেট সময় : ০৮:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ডাকা আগামীকাল রবিবার ও সোমবার দু”দিনব্যাপী সারাদেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে সুনামগঞ্জে মশাল মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা ৭টায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোঃ তারেকের নেতৃত্বে কিছু নেতাকর্মীরা শহরের মরাটিলা এলাকা হতে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল বের করে আনিছা ক্লিনিকের সামনে হাছন নগর রোডে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই গ্রেপ্তার আতংঙ্কে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ পালনে নেতাকর্মীরা জীবনের ঝুকি এবং গ্রেপ্তার আতংঙ্ক নিয়েও মাঠে কর্মসূচী সফল করতে বদ্ধপরিকর বলে কিছু নেতারা গণমাধ্যমকর্মীদের জানান।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য আগামীকাল রবিবার ও সোমবার সপ্তম দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করতেই সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই মশাল মিছিলে অংশগ্রহন করেন।
তবে ইতিমধ্যে সুৃনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীদের নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে।
এছাড়াও দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীরা গ্রেপ্তার আতংঙ্কে বাড়িঘর ছেড়ে হাওর এলাকাসহ নিরুদ্দেশ রয়েছেন বলে বিএনপির সূত্রে জানা যায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























