মক্কায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মক্কায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

মক্কায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

তারেক আজিজ চৌধুরী সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
মক্কায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

মক্কায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে মক্কা বিএনপি।

 

স্থানীয় একটি হলরুমে চট্টগ্রাম সংসদীয়১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও মক্কা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মক্কা যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমেদ হারুন ও

 

মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাছির খান চৌধুরী।

জিয়াউর রহমানের আত্মজীবনী ও জাতীয়তাবাদী দল বিএনপি গঠনে উনার অবদানের উপর আলোচনা করেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ই তাজুল ইসলাম,মক্কা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দীন সরকার, তৃতীউল হক মৃধা,

 

সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, মক্কা শ্রমিক দলের সভাপতি মোবারক হোসেন,মক্কা বিএনপির সহ সভাপতি সেলিম উল্লাহ সেলিম, আবু বক্কর, যুবরাজ, বিএনপির নেতা আলমগীর,

 

মক্কা বিএনপির সহ সভাপতি ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মক্কার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, জিয়া সমাজকল্যাণ পরিষদ মক্কা সভাপতি তৌহিদুর ইসলাম, মক্কা সেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, মক্কা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ সরকার, মক্কা যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক লিটন ও যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরী সহ সৌদি আরব মক্কা নগরীর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!