নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

 

 

 

নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

 

 

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

 

পড়ুন>> রাণীশংকৈলের পিআইওকে মারধর মামলার প্রধান আসামি মামুন গ্রেপ্তার

প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন খাল খনন করা হবে।’

 

 

 

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুন:খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি ও ধানসহ বিভিন্ন ফসলদী উৎপাদন করতে পারবে। পাশাপাশি এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ

 

 

 

 

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুর আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল খননের কাজটি বাস্তবায়ন করছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!