ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২২৮১১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে ধসে যাওয়া পাকা ঘর।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ড্রেজার দিয়ে সোকেলের মাটি খননের ফলে পাশের বসতবাড়ির পাকা ঘর ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল কাদের ব্যাপারীর ছেলে শামীমুল আলম বাবুর সঙ্গে প্রতিবেশী দেওয়ানেরখামার গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আমিনুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।

সম্প্রতি শামীমুল আলম বাবু টাইলসযুক্ত একটি পাকা বাড়ি নির্মাণ শুরু করলে এতে বাধা দেন প্রতিপক্ষ। পরে সরকারি সার্ভেয়ার এনে সীমানা নির্ধারণের মাধ্যমে বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

পড়ুন>> নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৯ এপ্রিল ( বৃহস্পতিবার ) বাড়ির মালিকসহ পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে আমিনুর রহমান ও তার সহযোগীরা বসতবাড়ির সীমানা ঘেঁষে ড্রেজার বসিয়ে সোকেলের জন‍্য করে মাটি খনন করেন।

এতে বাড়ির মূল কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে ঘরটি গর্তের দিকে হেলে পড়ে। পাশাপাশি কয়েকটি কক্ষে ফাটল দেখা দেয়, যা বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বাড়ির মালিক ফিরে এসে ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও হামলার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই রাতেই শামীমুল আলম বাবু ভূরুঙ্গামারী থানায় আমিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পড়ুন>> নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার

অভিযোগের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার এসআই আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বসতবাড়ির সীমানা ঘেঁষে এভাবে ড্রেজার দিয়ে সোকেলের মাটি খননের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, তবে এভাবে সিমানা ঘেঁষে ড্রেজার দিয়ে সোকেলের জন‍্য গর্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে মাটি খননে পাকা ঘর ধসে ৩৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ

আপডেট সময় : ১১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬