গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা।

 

 

 

 

 

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও

 

 

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভূরুঙ্গামারীর নবাগত ইউএনও।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিয়ে নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

পড়ুন>> “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন

 

সভায় ইউএনও অমৃত দেব নাথ বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

 

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন>> ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান

 

 

সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, সাধারণ সম্পাদক এফ কে আশিক ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!