ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান।

 

 

 

ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি: ভোক্তা অধিকারের অভিযান

 

 

ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিক্যাল অক্সিজেন বানিয়ে বিক্রি! ভোক্তা অধিকারের অভিযানে সিলগালা এস বি এন্টারপ্রাইজ এবং জরিমানা ১ লাখ ৫৪ হাজার টাকা।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনিয়ম, প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম। একইসঙ্গে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

 

সোমবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর আকবর শাহ ও হালিশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয়াবহ অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের সত্যতা পাওয়া যায়।

 

পড়ুন>> দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার

 

 

 

 

অভিযান চলাকালে আকবর শাহর লেকসিটি রোড এলাকায় অবস্থিত “এস বি এন্টারপ্রাইজ” নামের একটি প্রতিষ্ঠানে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের গ্যাস মেডিক্যাল অক্সিজেন হিসেবে বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা চালিয়ে আসছিল। শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন চিকিৎসা কাজে ব্যবহার করা হলে রোগীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

 

এ গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। অভিযানের সময় সেখানে থাকা বিভিন্ন সিলিন্ডার ও কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তারা অসঙ্গতির সত্যতা পান।

 

পড়ুন>> কাউনিয়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

 

 

এদিকে একই এলাকায় অবস্থিত “সেবা ফার্মেসি” নামের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

 

 

 

অন্যদিকে হালিশহর এলাকার “হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার”-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহার করে বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহার করলে পরীক্ষার রিপোর্ট ভুল আসার আশঙ্কা থাকে, যা রোগীর চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

 

 

একই এলাকায় “আরাফাত কসমেটিক্স” নামের আরও একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন অবৈধ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে বলেও জানা যায়।

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সত্যতা পাওয়ায় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।অভিযানে সহযোগিতা করেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

আরো পড়ুন>> কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি: আতঙ্কে রোগী শুণ‍্য ওয়ার্ড

 

 

এদিকে স্থানীয় সূত্রে আরও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে “এস বি এন্টারপ্রাইজ”-এর প্রতিষ্ঠাতাকে ঘিরে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়াতে ও নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতে তিনি বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। এমনকি নামসর্বস্ব কিছু অনলাইন ও মোবাইল টিভির উপদেষ্টা পরিচয়ও ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

 

 

 

স্থানীয়দের দাবি, কথায় কথায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন তিনি। অথচ সাংবাদিকতা কী, সংবাদ কীভাবে উপস্থাপন করতে হয় কিংবা একটি সংবাদ লেখার ন্যূনতম নীতিমালাও তিনি জানেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্যমতে, সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা অনিয়ম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

 

 

 

স্থানীয় সচেতন মহল বলছে, বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের রক্ষা করতে সাংবাদিক পরিচয়, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করছে। ফলে প্রকৃত সাংবাদিকতা যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তেমনি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

 

পড়ুন>>ভেঙে পড়েছে যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার

 

 

চট্টগ্রাম নগরীতে একের পর এক অনিয়ম, ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে চিকিৎসা ও জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত খাতে এ ধরনের অপরাধকে অত্যন্ত ভয়াবহ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, শুধু জরিমানা নয়, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ মানুষের জীবন নিয়ে এমন ভয়ংকর প্রতারণার সাহস না পায়।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!