কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের বাড়িতে শোকের মাতম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের বাড়িতে শোকের মাতম : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের বাড়িতে শোকের মাতম
কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের বাড়িতে শোকের মাতম

 

 

কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের
বাড়িতে শোকের মাতম

 

 

কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত দুই বীর সৈনিকের
বাড়িতে শোকের মাতম।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনে অংশ নেয়া কুড়িগ্রামের দুই বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মন্ডল সুদানে ১৩ ডিসেম্বর সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হয়। শনিবার ২০ ডিসেম্বর তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়। রবিবার ঢাকা সেনানিবাসে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে কুড়িগ্রামের উলিপুর নিয়ে আসা হয়। এরপর মরদেহ এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাদের নিজ নিজ বাড়িতে।

 

 

নিহত বীর সৈনিকদের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও এলাকায় নেমে আসে শোকের মাতম।
মমিনুল ইসলামকে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল গ্রামে বাড়িতে নিয়ে আসা হলে তার স্ত্রী-দুই কন্যা,পিতা-মাতাসহ স্বজনরা কান্নায় ভেঙে পরে। বারবার মুর্চ্ছা যান মমিনুলের বাবা ও মা। মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তার জানাযা নামাজ নিজ এলাকায় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।

পড়ুন>>সুদানে নিহত দুই সেনার মরদেহ দেখার অপেক্ষায় হ্যালিপ্যাডে উৎসুক জনতা

 

 

অপরদিকে সৈনিক পরিবারের সন্তান শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়া গ্রামে। শান্ত মন্ডলের বাবা প্রয়াত নুর ইসলাম মন্ডল সেনা সদস্য ছিলেন। নিহত শান্ত মন্ডলকে তার বাবার কবরের পাশে শায়িত করা হয়।

 

 

এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল সেনাবাহিনীতে কর্মরত। শান্ত মন্ডল ২০১৮ সালে সৈনিক পদে যোগদান করেন। প্রায় গত বছর শান্ত মন্ডল বিয়ে করেন। তার স্ত্রী ৫ মাসের অন্তসত্বা। তার মরদেহ বাড়িতে নেয়া হলে পরিবারে নেমে আসে শোকের মাতম। শান্ত মন্ডলকে বিকেল সোয়া ৪টায় জানাযা শেষে কবরস্থ করা হয়।

 

 

কুড়িগ্রামের নিহত সেনাবাহিনীর দুই সদস্য বগুড়া ৯বীর এ কর্মরত ছিলেন। তারা গত ৭ নভেম্বর দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়েছিল।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!