নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার
নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী মিজানুর রহমান।

 

 

 

নাগেশ্বরীতে নিজ বাড়িতে অগ্নিসংযোগকারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান (শামিম) (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ২.৩০টার দিকে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন>> কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধিতে খুলে দেয়া হয়েছে ১৬টি জলকপাট

 

 

এর আগে, গত ১৬ জুলাই নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলদিটারী এলাকায় মোছা. আফরোজা বেগমের দায়ের করা এজাহারের ভিত্তিতে নাগেশ্বরী থানায় মামলা নং-১৮ রুজু হয়। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।

 

পড়ুন>> যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু

সমামলার এজাহারে অভিযোগ করা হয়, হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটানো হয়েছে। বাদীর দাবি, এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!