নাগেশ্বরীতে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
- আপডেট সময় : ০৯:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
” লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলা কিউআর কোড ব্যবহারে পূবালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২.০৭.২০২৬) দুপুরে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড়ে সিরাজ শপিংমলে উক্ত ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মাসুদ হোসাইন, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যাপক জনাব মোঃ রেজাউল করিম, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, সুমন গ্রুপ অব কোম্পানির এমডি জনাব মোঃ খাদেমুল হক প্রমুখ।
পড়ুন>> জুলাই শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ হতে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআরকোড বিতরণ করে সবাইকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করেন।
বক্তারা জানান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে বিভিন্ন ডিজিটাল মাধ্যম (বাংলা কিউআরকোড, পূবালী ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পস মেশিন, পূবালী পাই অ্যাপস) ব্যবহারের বিকল্প নাই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















