সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, এলাকায় শোকের ছায়া : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, এলাকায় শোকের ছায়া : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১৮ জুলাই, ২০২২
সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। মৃত ওই কর্মকর্তার নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের পুত্র। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রধান কার্যালয়ের এসএমই ডিভিশনের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, ঈদের ছুটি শেষে গত শনিবার সন্ধ্যায় ইকবাল পরিবহনের একটি এসি বাসে মোস্তাফিজুর তার নিজ কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। সিরাজগঞ্জ রোডের কাছাকাছি পৌছলে বাসটিকে অন্য একটি বাস ধাক্কা দিলে
তিনি মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দূর্ঘটনার ছবি দেখে পরিবারের লোকজন নিশ্চিত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় রোববার দিবাগত রাত ৩টায় লাশ গ্রহন করেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতের লাশ এক নজর দেখার জন্য এলাকার শত শত নারী- পুরুষ ভীড় জমায়। এসময় তাদের কান্না আর বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।মৃত্যু কালে তিনি ৮ বছরের একটি পুত্র, ৪ বছরের একটি কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেগে গেছেন। সোমবার বাদ জোহর পাটেশ্বরী রবকতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!