চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু মঙ্গলবার (২১ জুলাই) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৩ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে।
Leave a Reply