পুলিশসিরাজগঞ্জ ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০৩ জন আটক করা হয়েছে। সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ফজলে মাসুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১০/০২/২০২৩ খ্রিঃ ২০.৩৫ ও ২১.৪৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন
পৌরসভাস্থ গোশালা সাকিনস্থ এ,কে ফজলুল হক রোডের ইয়ামাহা মোটর সাইকেল শোরুমের সামনে পাকা রাস্তার উপর ও সিরাজগঞ্জ থানাধীন পৌরসভা অন্তর্গত রায়পুর সাকিন্থ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, ১। মোঃ ইসমাইল ওরফে ইমরান (৩৬), পিতা- হাছেন আলী @ সাইদ, মাতা- মোছাঃ ভানু খাতুন, সাং- আমগাতি কালিয়াহরিপুর, বর্তমান সাং- চরমালশাপাড়া (শশুর শহীদ এর বাড়ী), ২। মোঃ বকুল শেখ (২১), পিতা- মৃত রঞ্জু শেখ, মাতা- মোছাঃ গোলাপী বেগম, সাং- চর মালশাপাড়া, ৩। মোঃ সিরাজুল ইসলাম (২৮), পিতা- মোহাম্মদ শেখ, মাতা- মোছাঃ মেরিনা, সাং- মালশাপাড়া, সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জদের হেফাজত হইতে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদের’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply