সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

 

সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রত্যয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম হল রুমে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।

পড়ুন>>তাড়াশে ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

 

 

এতে আরো বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) আবাসিক মেডিকেল অফিসার  ডাক্তার ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বাঁধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ারুল ইসলাম,

মডেল প্রেসক্লাবের সভাপ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খিজির উদ্দিন প্রমুখ।

 

 

অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী রোববার (২৮ জুন) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

 

 

উপজেলার ৩’শ৬১টি কেন্দ্রে এ ক্যাম্পেইনটি পরিচালিত হবে। ক্যাম্পেইন পরিচালনায় ৭’শ২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এতে উপজেলার মোট ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে অবহিতকরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!