বিক্ষোভের আগেই অভিযুক্তকে আইনের আওতায় আনল পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিক্ষোভের আগেই অভিযুক্তকে আইনের আওতায় আনল পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস

বিক্ষোভের আগেই অভিযুক্তকে আইনের আওতায় আনল পুলিশ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

 

 

 

বিক্ষোভের আগেই অভিযুক্তকে আইনের আওতায় আনল পুলিশ

 

 

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকা থেকে প্রিন্স রায় দীপ্ত (নাম প্রকাশিত অভিযোগ অনুযায়ী) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।

 

 

 

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বাদাঘাট বাজারে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

পড়ন>>নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

 

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার প্রতীক। তাঁকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।

 

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি জানাজানি হওয়ার পর বাদাঘাট বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!