ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রশাসনে শৃঙ্খলা ও দুর্নীতি রোধে ২৩ দফা নির্দেশনা সরকারের এক ছাদের নিচে ৪৫ ফ্যাশন ব্র্যান্ডের শারদীয় প্রদর্শনী হাভানার পাশে চীন, ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর

গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৯৯০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন জাফলং চাইনিজ রেস্টুরেন্টে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়।

ভুক্তভোগী ওই শিশু খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার মো আলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ভেড়ামারা জাফলং  চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনসাধারণের নজরে বিষয়টি আসলে দুপুর ২ টার দিকে উত্তেজিত শত শত জনসাধারণ রেস্টুরেন্টেটি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টেটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

পড়ুন>>সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫৩ কেজি ভারতীয় গাঁজা

গ্রেফতারকৃত আমির হোসেন দারিয়াপুর বাজারে মো জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোত্তাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন

আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬