বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস

বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন।

 

 

 

বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন

 

 

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মিলাদ, জিকির-আযকার, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (প্রকাশ সেঞ্চুরী মামা) (রা.) এর ৯ম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

 

 

গত ২৩ জুন দিবাগত রাত থেকে ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে কুরআন-সুন্নাহর আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা রাত ১২টা পর্যন্ত চলতে থাকে। আলোচনা শেষে উপস্থিত বক্তৃবৃন্দ, আশেকান ও ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পড়ুন>> গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন

 

 

বুধবার (২৪ জুন) সকালে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মরহুমের রওজা শরীফের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

পরে দুপুরে স্থানীয় কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত গণভোজে প্রায় তিন হাজারেরও বেশি ভক্ত, আশেকান ও অতিথি অংশগ্রহণ করেন। এ সময় ওরশে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

 

 

 

ওরশ মাহফিল ও গণভোজে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বড় সাহেবজাদা শাহআলম, ছোট সাহেবজাদা জামাল, মাহফিল কমিটির সভাপতি মহসিন, মাহফিলের প্রধান পরিচালক আলম বাবুর্চি, পরিচালক সাইফুল ইসলাম, মাহফিল কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত তুহিন সহ কমিটির অন্যান্য সদস্য, ভক্তবৃন্দ ও আশেকানগণ।

পড়ুন>> সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫৩ কেজি ভারতীয় গাঁজা

 

 

 

দুই দিনব্যাপী এ ওরশ শরীফের সমাপনী অনুষ্ঠান হিসেবে বুধবার রাত ৮টায় ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বিশ্বওলী গাউছগাজী এবাদুল হক ভান্ডারী (রা.)-এর ৯ম পবিত্র ওরশ শরীফের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

 

 

 

অনুষ্ঠানে আগত ভক্ত ও আশেকানরা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!