কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২২ জুন সোমবার উপজেলা চত্বরে সুবিধা বঞ্চিতদের মাঝে ছাগল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শাকসবজি, ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে।
সুবিধা বঞ্চিত নদীর তীরবর্তী চরাঞ্চাল থেকে আসা গ্রাহকগণ বলেন আমাদেরকে ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা থাকলেও অতি কম দামের রোগা ও ছোট ছাগল দিয়ে প্রতারণা করা হয়েছে এবং গাছের চারা দিয়ে ১শত করে টাকা নেয়া হয়েছে।
সুবিধাভোগী হাসান, আছিয়া বলেন আমাদের যে ছাগল দেয়া হয়েছে তার দাম ২থেকে আড়াই হাজার টাকা হবে। কিন্তু আমরা জেনেছি আমাদের ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা।
একটি সুত্র জানিয়েছে ঠিকাদার ও সলিডারিটির কর্মকর্তারা যোগসাজসে নাম মাত্র কোটেশন ব্যবহার করে ছাগলের দাম অতিরিক্ত দেখিয়ে অল্প দামে ছাগল ক্রয় করে বাকী টাকা আত্মসাত করা হয়েছে।
সুবিধাভোগী রেখা খাতুন এবং আখি বলেন, বাজেটের চেয়ে কম দামের ছাগল দিয়ে ঠিকাদারের সাথে যোগসাজশ করে টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রজেক্ট কো অর্ডিনেটর বলেন, আমরা বাজারে লোক পাঠিয়ে ছাগল নির্বাচন করে দিয়েছি, কিন্তু সেই রকম ছাগল কেনা হয়নি।
সলিডারিটি নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লালের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি এই অঞ্চলের মানুষকে কোটি কোটি টাকা দিয়েছি। আমি কোন দুর্নীতির পক্ষে নই। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এই প্রকল্পটির উদ্দেশ্য হলো চরের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প এবং ব্রেড ফরদা ওয়ার্ল্ড, বার্লিন, জামানের অর্থায়নে পরিচালিত হচ্ছে। মোট ৩৯০ টি উপজেলায় কার্যক্রম চালু আছে তারা জানায়। এর মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী দুই উপজেলায় ৪৪জন সুবিধাভোগীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
Leave a Reply