বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

বিশ্বনাথ (সিলেট) থেকে আফজাল মিয়া
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

 

 

 

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

 

 

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার।

বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী ও ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নং ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

 

পড়ুন>> গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে রেস্টুরেন্টে আগুন

 

 

 

এ উপলক্ষে তিনটি স্থানে সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্ব ও জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন।

 

 

 

উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন ও আব্দুল খালিক,সুপার ভাইজার হাবিবুর রহমান আবিদ,কাওছার আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিনটি গ্রামে তিনটি অসহায় পরিবারকে নির্মাণ করে দেওয়ায় ভুয়সী প্রশংসা করেন তারা।

পড়ুন>> সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫৩ কেজি ভারতীয় গাঁজা

 

 

অতিথিগণ আরোও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।

 

 

 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শেল্টার প্রজেক্টের এ ঘর তিনটি উদ্বোধন করেন এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!