ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩২৯২২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ নিরোধ এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত দেব নাথ।

সভায় তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা বাল্যবিবাহের কুফল এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

পড়ুন>> তাড়াশে গৃহবধু হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

অভিভাবক রোজিনা খাতুন বলেন, “অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে নানা ধরনের সমস্যা তৈরি হয়। আমার তিনটি কন্যাসন্তান রয়েছে। আমি তাদের অল্প বয়সে বিয়ে দেব না।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, বাল্যবিবাহের কারণে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর শারীরিক ও মানসিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কাও থাকে। তিনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পড়ুন>>কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  সাংবাদিক সম্মেলন

এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, ওসমান গনি, আনোয়ার হোসেন, আবুল হোসেন, বিকাশ চন্দ্র দে, মোমেনা খাতুন এবং আরিফুল ইসলাম।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সভায় অভিভাবক, শিক্ষার্থী এবং যুব প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সভা

আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬