সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩২৯১১ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় তছিরন বেওম (স্থানীয়ভাবে ‘বুড়ি’ নামে পরিচিত) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকালে পাটেশ্বরী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পড়ুন>> সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫৩ কেজি ভারতীয় গাঁজা
নিহত তছিরন বেওমের স্বামীর নাম আমিনুর ইসলাম। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























