আবারো কেঁপে উঠলো দেশের উত্তরাঞ্চল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আবারো কেঁপে উঠলো দেশের উত্তরাঞ্চল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ঐতিহ্যবাহী শহীদ মিনার ও শাপলা চত্বর ভাঙায় জনমনে ক্ষোভ চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ

আবারো কেঁপে উঠলো দেশের উত্তরাঞ্চল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
আজকের সকালে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প
ছবি নেট

 

 

আবারো কেঁপে উঠলো দেশের উত্তরাঞ্চল

 

 

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে) দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জায়গায়ও এই কম্পন টের পাওয়া গেছে বলে জানা যায়।

 

 

 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

 

পড়ুন>> আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদ্বোধন

 

ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কোথাও কোথাও ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া, তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাঁচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

উৎপত্তিস্থলের কাছাকাছি আনন্দ নগর ও বিলাসিপাড়ায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এছাড়া গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার কম্পন টের পাওয়া গেছে।

 

 

ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও কেন্দ্রস্থল সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সংশোধন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!