কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  সাংবাদিক সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  সাংবাদিক সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  সাংবাদিক সম্মেলন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও বালাপাড়া ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি  মোঃ আব্দুর রহিম

 

 

 

কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  সাংবাদিক সম্মেলন

 

 

 

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় কাউনিয়ার তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদ, কাউনিয়ার উদ্যোগে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

জানুন>>শুভ সকাল; আজ বুধবার ২৪ জুন ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

 

সাংবাদিক সম্মেলনে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও বালাপাড়া ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি  মোঃ আব্দুর রহিম বলেন, অতি দ্রুত সময়ে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তিস্তারের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, তিস্তার দুর্গম এলাকায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, তিস্তা নদীর নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে, তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যাদের জমি অধিগ্রহণ করবে তাদেরকে উচিত মূল্য দিতে হবে,তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বৃহত্তম রংপুর  অঞ্চলে গ্যাস সরবরাহ করতে হবে। এছাড়াও তিস্তা নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বন্যার কারণে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।

জানুন>> আজ ২৪ জুন ২০২৬: আজকের নামাজের সময়সুচী

 

এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীভাঙন রোধ এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

 

 

 

বক্তারা আরও বলেন, তিস্তা পাড়ের লাখো মানুষের স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মহাপরিকল্পনার কাজ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

 

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল হক, মোঃ আব্দুল হান্নান, মোঃ রমজান আলী, রফিকুল ইসলাম, মোঃ মোর্তাজ আলী, মোঃ শামসুল হক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাই মানিক, মোঃ মোতালেব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

সাংবাদিক সম্মেলন শেষে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!