ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যার ২ আসামী গ্রেপ্তার

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩২০২৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যার ২ আসামী গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যার ২ আসামী গ্রেপ্তার

​
​রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যা ও দস্যুতার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণ ও কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

​

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের নিখুঁত গোয়েন্দা তদন্তের মাধ্যমে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বরকল থানা পুলিশ।​

পড়ুন>> এবার প্রথম যুক্ত হলো সনাতনীদের নতুন উৎসব গঙ্গা আরতী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত আনুমানিক ৮টার দিকে বরকল থানার শুভলং পুলিশ ফাঁড়ি খবর পায়, শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা রফিজুল হকের বসতঘরে তার স্ত্রী আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আলামত হিসেবে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি জব্দ করে পুলিশ।

​

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি মামলা দায়ের করেন। পেনাল কোডের ৪৪৮/৩৯৪/৩০২/৩৪ ধারায় (অনধিকার প্রবেশ, দস্যুতা ও হত্যা) মামলাটি রুজু করা হয়।​পুলিশের ঝটিকা অভিযান ও গ্রেপ্তার, ঘটনার পর রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর প্রত্যক্ষ নির্দেশনায় বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে নামে।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

গোপন তথ‍্য ও প্রযুক্তি ব‍্যবহার করে ২৪ জুন সকালে বরুনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই প্রধান সন্দেহভাজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওমর আলী (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর সোহাগ (১৭)।​করলা বাগান ও পাটাতনের নিচ থেকে টাকা উদ্ধার, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারে চিরুনি অভিযান চালায়।

এ সময় আসামি সোহাগের ঘরের পাটাতনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশে করলা বাগানের মাটির নিচে লুকিয়ে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা, যা ওই ঘর থেকে আসামিরা লুট করেছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যার ২ আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬