এবার প্রথম যুক্ত হলো সনাতনীদের নতুন উৎসব গঙ্গা আরতী
- আপডেট সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৮৭৩৭ বার পড়া হয়েছে
এবার প্রথম যুক্ত হলো সনাতনীদের নতুন উৎসব গঙ্গা আরতী
ময়মনসিংহ নগরীতে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ‘কাশী বিশ্বনাথের আদলে গঙ্গা আরতি’ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাচারি ঘাটে ব্রহ্মপুত্র নদের তীরে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা জানান, ভারতের কাশী বিশ্বনাথ মন্দির-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গঙ্গা আরতির আদলে এই আয়োজন করা হয়েছে, যা ময়মনসিংহের সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং ব্রহ্মপুত্র নদের ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গঙ্গা আরতি শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


























