ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ১২:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪১৫৩০ বার পড়া হয়েছে

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬ সালের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স অর্জন করেছে। এর মাধ্যমে এই ক্যাম্পাস বিশ্বের সেরা নতুন স্থাপত্য প্রকল্পগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেল।

সিঙ্গাপুরভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ওহা এর নকশায় নির্মিত এই ক্যাম্পাস বিশ্বের বিভিন্ন দেশের ৫২টি প্রকল্পের বৈশ্বিক সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচিত ৩৪টি প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে। সম্প্রতি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস এ ঘোষণা দেয়।

দুই বছর পরপর দেওয়া এই পুরস্কারের মাধ্যমে বিশ্বের সেরা ও সবচেয়ে প্রভাবশালী স্থাপত্য প্রকল্পগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ বছরের নির্বাচিত প্রকল্পগুলো জলবায়ু পরিবর্তন, অভিবাসন, আবাসন, দ্রুত নগরায়ণ এবং অবকাঠামোগত চ্যালেঞ্জের মতো বৈশ্বিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। এসব প্রকল্প দেখিয়েছে কীভাবে স্থাপত্য মানুষের জীবনকে আরও ভালো করতে পারে এবং ভবিষ্যৎকে আরও টেকসই করে তুলতে পারে।

পড়ুন>> ব্র্যাক ইর্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আরআইবিএ অ্যাওয়ার্ডস গ্রুপের চেয়ারম্যান নিল গিলেসপি বলেন, এ বছরের নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে মানুষ, স্থান এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার একটি শক্তিশালী প্রতিফলন রয়েছে। তিনি বলেন, পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও এসব প্রকল্প দেখিয়েছে কীভাবে স্থাপত্য মানুষের জীবনে আনন্দ ও মর্যাদা যোগ করতে পারে। বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে এসব প্রকল্প প্রেক্ষিতভিত্তিক, চিন্তাশীল এবং দীর্ঘস্থায়ী নকশার গুরুত্ব তুলে ধরেছে।

একসময়কার পরিত্যক্ত ও অব্যবহৃত একটি বর্জ্যভূমিকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস।

প্রায় ১ লাখ ৭০ হাজার বর্গমিটার আয়তনের এই ক্যাম্পাস পরিণত হয়েছে শিক্ষা ও নাগরিক কার্যক্রমের একটি প্রাণবন্ত কেন্দ্রে। ২ দশমিক ১৪ হেক্টর জায়গার ওপর নির্মিত ১৩ তলাবিশিষ্ট এই স্থাপনায় একটি বিশেষ স্তরভিত্তিক নকশা অনুসরণ করা হয়েছে। এর মাধ্যমে নয়টি তলায় একাডেমিক কার্যক্রম এবং নিচের অংশে উন্মুক্ত ক্যাম্পাস পার্ক রাখা হয়েছে।

    ক্যাম্পাসটির নকশায় জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি সামাজিক যোগাযোগ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি করে। এই ক্যাম্পাসে শ্রেণিকক্ষ, গবেষণাগার, অডিটোরিয়াম, মাল্টিপারপাস হল, অ্যাম্ফিথিয়েটারসহ বিভিন্ন সুবিধা রয়েছে। ছাদে রয়েছে সুইমিং পুল, ক্রিকেট পিচ এবং দৌড়ানোর ট্র্যাক।

ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের নকশায় প্রাকৃতিক বাতাস চলাচলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাতাসের স্বাভাবিক প্রবাহকে কাজে লাগিয়ে এমনভাবে চলাচলপথ তৈরি করা হয়েছে, যাতে ভবনের ভেতরে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করতে পারে। এর ফলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন কম হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ তৈরি হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ১৩-০৬-২০২৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

আপডেট সময় : ১২:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬