ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবলে ঝরে গেল শিক্ষার্থী প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবলে ঝরে গেল শিক্ষার্থী প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবলে ঝরে গেল শিক্ষার্থী প্রাণ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
প্রতিকী ছবি।

 

 

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবলে ঝরে গেল শিক্ষার্থী প্রাণ

 

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের নীরব রাত মুহূর্তেই পরিণত হলো এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছে মিরা (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

 

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিরা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

স্বজনদের বরাতে জানা যায়, গভীর রাতে নিজ ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল মিরা। হঠাৎ একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে অভিযান: জাল নোটসহ চক্রের ৭ সদস্য আটক

 

 

 

সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তার অবস্থার অবনতি হতে থাকে। ডা. মো. ফিরোজ আলম জানান, হাসপাতালে আনার পরপরই মিরাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়।

পড়ুন>> ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

 

 

এদিকে, ঘটনার পর শুক্রবার দুপুরে মিরার ঘর থেকে ওই বিষাক্ত সাপটি উদ্ধার করে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে। মিরার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। যে মেয়েটি কয়েক ঘণ্টা আগেও ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, সে আজ চিরতরে নিভে গেছে।

 

 

প্রতিবেশী, সহপাঠী ও শিক্ষকরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!