দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক -১
- আপডেট সময় : ১১:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৮৯৭০ বার পড়া হয়েছে
দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক -১
শুক্রবার দৌলতপুর থানা পুলিশ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র সহ একজনকে আটক করেছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, শুক্রবার রাত ৮.৫১ মিনিটের দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে সৈকত (২৭) নামে এক যুবকের কোমর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
পড়ুন>> লালপুরে ভোর রাতে বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ
আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।
আসামী সৈকত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে । এব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















