বিএনপির খন্দকার মোশাররফের সুস্থতার জন্য
দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মাথায় টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষায় তাঁর মস্তিষ্কের বাইরের দিকে টিউমারটি ধরা পড়ে বলে জানান তাঁর ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
হাসপাতালের অধ্যাপক ইউ শেন শাইয়ের নেতৃত্বে চিকিৎসকেরা টিউমারটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে খন্দকার মোশাররফের বয়স বিবেচনায় রেডিওথেরাপির মাধ্যমে টিউমারটি অপসারণের সিদ্ধান্ত নেন তাঁরা। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর।
প্রবীণ রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের আশু আরোগ্য কামনা এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।
সেই সময় তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবীণ রাজনীতিবিদ এর প্রয়োজন রয়েছে। তিনি সাবেক শিক্ষক হিসেবেও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।
Leave a Reply