সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের নাগবাড়ির চিকনী বিল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ ডিসেম্বর ) বিকেলে এই প্রতিযোগিতার আয়োজন করে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ঘোড়া প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)।

‘নানা বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা এ খেলা দেখে মাতোয়া ওঠে’

খেলা দেখতে  মাঠ যেন জনস্রােতে পরিনত হয়। উৎসুক নারী-পুরুষের মাঝে শুরু হয় উৎসবের আমেজ।এই প্রতিযোগিতাকে দেখতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। নানা বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা এ খেলা দেখে মাতোয়া ওঠে। এসব মানুষের আগমনে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। পাশে পসরা সাজিয়ে বসেছিল নানা মুখরোচক খাবারের দোকান।

“কালের গর্ভে হারিয়ে যাওয়া গ্রামীন খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি”

এ খেলায় ছয়টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ভালো খেলোয়ার তিনটি দলে দেওয়া হয় এলএডি টিভি বাবদ নগদ টাকা পুরস্কার। এই টাকা ব্যয় করেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)। ঘোড়দৌড় দেখতে আসা সাহিদা খাতুন নামের এক কিশোরী বলে, বাবা-মায়ের কাছে ঘোড়া দৌড় খেলার কথা শুনেছি কিন্তু বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। এই প্রথম দেখে খুব ভালো লাগছে। এমন খেলা বিভিন্ন স্থানে আয়োজন করলে ভালো হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) জানান, গত মাসে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জনসাধারণের আবদারে এই প্রতিযোগিতা দেওয়া। তিনি আরও বলেন, কালের গর্ভে হারিয়ে যাওয়া গ্রামীন খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!