দৌলতপুরের আর্থ সামাজিক উন্নয়ন ও গরীব,অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুষ্টিয়া -১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলার ভিক্ষুকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করেছেন এমপি বাচ্চু মোল্লা।
মানবতার সেবাই সেবামূলক এ ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীপ কুমার, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনসহ স্থানীয় জন প্রতিনিধি, গণ্যমাধ্যমকর্মী ও সুধীজনরা।
Leave a Reply