মতলবের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মতলবের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

মতলবের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
মতলবের ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

মতলব(চাঁদপুর) থেকে আরাফাত আল-আমিন :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ৮ ঘটিকার সময় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া, মিলাদ ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের পরিচলনায় আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, নাউরী আহম্মদীয়া উবির প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম আমিন, ইউপি সদস্য মাসুদুর রহমান সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!