ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ভূরুঙ্গামারীতে জামায়াতের ৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ।

 

 

 

 

ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের

 

 

 

ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতের।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদের পর একাধিক সাংগঠনিক বৈঠকের মাধ্যমে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

পড়ুন>>ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

 

 

 

ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে থানাঘাট উচ্চ বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারেক বিএসসি, ২ নং শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মুর্তজা, ৪ নং পাইকেরছড়া ইউনিয়নের প্রার্থী হিসেবে মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, ৭ নং আন্ধারিঝাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেলদহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইউসুফ আলী, ৮ নং বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাশিম বাজার উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম বিএসসি ও ১০ নং সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থলবন্দরের আমদানি- রফতানি কারক ব‍্যবসায়ী আবু হেনা মাসুম।

পড়ুন>>ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

 

 

উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, ইউপি নির্বাচনের প্রার্থী ঘোষণা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়ার ফল। কয়েকমাস আগে থেকেই এ বাছাই কার্যক্রম শুরু হয়েছিল। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নের রোকন (সদস‍্য) ও কর্মীদের গোপন ভোট দিয়ে প্রার্থী ঠিক করেছেন। ফলে দলের ভেতরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সুযোগ নেই।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!