কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এনামুল হক ওরফে এলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এনামুল হককে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আচা মাহমুদের ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট, ৮শ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply