ডিবি পরিচয়ে তুলে নেওয়া হলো খোদ পুলিশের এএসপি কেই—নিখোঁজের তিনদিনেও মেলেনি সন্ধান
- আপডেট সময় : ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
ডিবি পরিচয়ে তুলে নেওয়া হলো খোদ পুলিশের এএসপি কেই—নিখোঁজের তিনদিনেও মেলেনি সন্ধান
ডিবি পরিচয়ে তুলে নেওয়া হলো খোদ পুলিশের এএসপি কেই—নিখোঁজের তিনদিনেও মেলেনি সন্ধান
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার তিনদিন পরও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে তার পরিবার। আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত জানান, ১২ নভেম্বর দুপুর ২টায় তাকে তুলে নেওয়ার সময় আলেপ উদ্দিন ফোনে জানিয়েছিলেন যে বরিশালের ডিবি তাঁকে নিয়ে যাচ্ছে। তখন তিনি বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে ছিলেন।
ওয়াফা নুসরাতের মতে, আলেপ উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে তাঁকে কেন তুলে নিয়ে যাওয়া হলো বা কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাচ্ছেন না তাঁরা। তাই পরিবারের সবাই চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
আমাদের দেশে কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এসম্পর্কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার রবিউল আলম সৈকত বলেন, ‘সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের ৩৩ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে– ‘গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না’।
তিনি আরো বলেন – সন্দেহবশত জিজ্ঞাসা বাদ বা অন্য যে কারণে কাউকে আটক, গ্রেফতার বা নিরাপত্তা হেফাজতে নিলে তাকে ২৪ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৩ এর ২ ধারায় এটি স্পষ্ট করে বলা আছে। এবং আটক বা গ্রেপ্তারের কারণ এবং তাঁকে কোথায় রাখা হয়েছে, সেটি পরিবারকে জানানোর বিষয়ে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।
এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই এবং তিনি কিছু বলতে পারছেন না।”
আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো আভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেই আশঙ্কায় তাঁরা উদ্বিগ্ন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























