ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে অস্থিরতা, শান্তি বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ড. আবদুল মঈন খান ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপার দাবিদার নয়: মাইকেল ভন চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: আহত ৬

মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪১১৫ বার পড়া হয়েছে

এনসিপি এর লোগো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: আহত ৬

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির কয়েকজন নেতাকর্মী পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই হঠাৎ করে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পড়ুন>> প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু ইসির

আহত নেতাকর্মীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে তারা দাবি করেন।

এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।” এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: আহত ৬

আপডেট সময় : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫