ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায় ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সেবা দেবে আমি প্রবাসী

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০৮:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৭০০৮ বার পড়া হয়েছে

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সেবা দেবে আমি প্রবাসী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সেবা দেবে আমি প্রবাসী

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সহজ ও নির্ঝঞ্ঝাট করতে ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ এবং প্রিমিয়াম রাইড-শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘গাড়িবুক’-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

বিদেশগামী কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য বিমানবন্দরে আনা-নেওয়া এবং মিট-অ্যান্ড-গ্রিট সেবা নিশ্চিত করতে গতকাল বুধবার (১০ জুন) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

    আমি প্রবাসী দেশের প্রথম ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম, যা প্রযুক্তির মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত নানা সমস্যার সমাধান দিয়ে আসছে। আর গাড়িবুক একটি পেশাদার রাইড-শেয়ারিং ও পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান, যা দক্ষ চালক, মানসম্পন্ন সেবা দিয়ে পরিচিতি পেয়েছে।

চুক্তি অনুযায়ী, বিদেশগামী কর্মী ও বিদেশফেরত প্রবাসীরা গাড়িবুকের মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক পরিবহন সেবা পাবেন। আন্তর্জাতিক ভ্রমণের সময় বিমানবন্দরে যাতায়াত নিয়ে যে ভোগান্তি পোহাতে হয়, এই সেবা সেই সমস্যা অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিবহন সেবার পাশাপাশি এই অংশীদারিত্বের আওতায় যাত্রীদের ইমিগ্রেশন ও এমিগ্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে মিট-অ্যান্ড-গ্রিট সেবাও চালু করা হবে। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত ও ঝামেলামুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।

      এই উদ্যোগের মধ্য দিয়ে আমি প্রবাসী তার প্রবাসীকেন্দ্রিক সেবার পরিধি আরও বিস্তৃত করছে। দেশ ছাড়ার আগে ও ফেরার পরে ব্যবহারিক ভ্রমণ-সংক্রান্ত চাহিদা পূরণে বিশ্বস্ত সেবাদাতাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় করছে।

চুক্তিতে স্বাক্ষর করেন আমি প্রবাসীর অপারেশন ও সেলস বিভাগের প্রধান আহসানুল হক এবং গাড়িবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজিব হোসেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমি প্রবাসীর হেড অফ মার্কেটিং ইনাম আহমদ সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমি প্রবাসী সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.amiprobashi.com
ফেসবুক – www.facebook.com/AmiProbashiApp
ইউটিউব – www.youtube.com/@AmiProbashiOfficial
লিংকড ইন- iwww.linkedin.com/company/amiprobashi
ইন্সটাগ্রাম – lwww.instagram.com/amiprobashi_official
অ্যাপ অ্যান্ড্রয়েড: https://ylnk.cc/SCLG আইওএস: http://ylnk.cc/sDHR

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সেবা দেবে আমি প্রবাসী

আপডেট সময় : ০৮:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬