দোয়ারা বাজারে ধারালো ছোরাসহ যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হতে চেয়ারম্যান পদে (দোয়াত কলমের) প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এক সমর্থক মোঃ মাসুক মিয়া নামে এক যুবককে পুলিশ ধারালো ছোরাসহ আটক করেছে। ।
বুধবার সকাল ৮টায় এই দুটি উপজেলার মোট ১৬৪টি টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন করা হয়েছে।
সকালের দিকে বৈরী আবহাওয়া ও হালকা বৃষ্টিপাতের ফলে ভোটারদের উপস্থিতি একেবারেই কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন,পূরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার জন । এদিকে দোয়ারাবাজার উপজেলায় সকাল ৯টায় দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এক সমর্থককে (মাসুক মিয়া) দোয়ারা বাজার সরকারী মডেপল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধারালো ছোরাসহ পুলিশ আটক করেছে।
অপরদিকে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের ৬১টি ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধীতা করছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৫ জন। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যা আনসার,পুলিশ,র্যাব ও বিজিরি সদস্য মোতাযেন রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। সকাল ৯টায় দোয়ারা বাজার উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হতে চেয়ারম্যান পদে (দোয়াত কলমের) প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এক সমর্থক মোঃ মাসুক মিয়া নামে এক যুবককে পুলিশ ধারালো ছোরাসহ আটক করেছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হতে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এক সমর্থক মাসুক মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন প্রতিটি ভোটকেন্দ্রে যাতে করে ভোটারগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন সেইজন্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে।
Leave a Reply