কাউনিয়া উপজেলায় মানব সেবা সংগঠনের উদ্যোগে প্রতিমাসের ন্যায় গরীব ও অসহায় মানুষের জন্য পেটভরে এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে প্যান্ডেল টানিয়ে রান্না করা খাবার খাওনো হয়। পেটপুরে খাবার খেয়ে দরিদ্র অসহায় মানুষেরা সৃষ্টি কর্তার কাছে সংগঠনের জন্য দোয়া করে। এসময় সবার চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির ঝিলিক।
কর্মসূচি চলাকালে মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহিম নিজে উপস্থিত থেকে গরীব অসহায় মানুষ কে খাওয়ান।
এ সময় তিনি বলেন, মানবিক সমাজ গঠনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মানব সেবা সংগঠন শুরু থেকেই এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্হিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইউপি সদস্য হাফিজার রহমান, সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, ক্যাশিয়ার লিটন সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply